সোমবার

২০ জুলাই, ২০২৬ ৫ শ্রাবণ, ১৪৩৩

ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা: বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ২১:৫১

আপডেট: ১৯ জুলাই, ২০২৬ ২১:৫৬

শেয়ার

ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা: বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
ছবি: বাংলা এডিশন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি ইতিহাস পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট পরীক্ষা নেয়ার ঘটনায় "নীলফামারীতে এক বছর আগের প্রশ্ন দিয়ে এইচএসসি পরীক্ষা; পৌনে দুই ঘন্টা পর ধরা পড়লো ভুল" এই শিরোনামে বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর প্রশাসন তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা সহকারী পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশোরগঞ্জ কে সদস্য করে ৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।

রবিবার (১৯ জুলাই) এ ঘটনায় কিশোরগঞ্জ উপজেলার প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়ছে। কমিটিকে দ্রুত তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে একই দিন সকাল ১০টায় বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইতিহাস বিষয়ের পরীক্ষা শুরু হলে পরীক্ষার্থীদের হাতে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র তুলে দেওয়া হয়। প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট ওই প্রশ্নেই পরীক্ষা চলার পর ভুল ধরা পড়ে। পরে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করে পুনরায় পরীক্ষা নেওয়া হয় এবং অতিরিক্ত সময় দেয়া হয়।

ঘটনার পর পরীক্ষার্থীরা অভিযোগ করেন, তারা শুরুতেই প্রশ্নপত্রে অসঙ্গতি লক্ষ্য করে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বিষয়টি জানালেও তা গুরুত্ব দেয়া হয়নি। দীর্ঘ সময় পর ভুল ধরা পড়ায় তাদের মানসিক চাপের মধ্যে নতুন প্রশ্নে আবার পরীক্ষা দিতে হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করতে এবং দ্রুত বিষয়টি সমাধানের লক্ষে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



banner close
banner close