রবিবার

১৯ জুলাই, ২০২৬ ৪ শ্রাবণ, ১৪৩৩

মহেশপুরে বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন জন গ্রেপ্তার

মহেশপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ০৯:১০

শেয়ার

মহেশপুরে বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কদমতলা গ্রামের ফতেপুর বাওড়ের পাশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাসেল হোসেন, কদমতলা মাঠপাড়া গ্রামের বাসিন্দা; চঞ্চল হালদার, বৈচিতলা গ্রামের বাসিন্দা, এবং মো. আক্তারুল, চাঁনপাড়া গ্রামের বাসিন্দা, চৌগাছা উপজেলা, যশোর।

পুলিশ আরও জানায়, মামলার অপর আসামি মো. শহিদুল ইসলাম, মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের বাসিন্দা, অভিযানের সময় পালিয়ে যান।

এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।



banner close
banner close