রবিবার

১৯ জুলাই, ২০২৬ ৩ শ্রাবণ, ১৪৩৩

লালপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

জাহিদ হাসান নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ২২:২৫

শেয়ার

লালপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
ছবি এআই মাধ্যমে তৈরি

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে কয়েকদিন আগে মা তুলি বেগম বাবার বাড়িতে চলে গেলে দুই সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন বাবা মরজেম আলী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বড় ছেলে তুহিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন একই ধরনের উপসর্গ নিয়ে ছোট ছেলে তুষার অসুস্থ হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে ছোট ছেলের মরদেহ বাড়িতে আনার পর বাবা মরজেম আলীও অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর নিহতদের মা তুলি বেগম লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। নিহতদের নানা এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close