রবিবার

১৯ জুলাই, ২০২৬ ৩ শ্রাবণ, ১৪৩৩

লালপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক; দুই সহযোগী পলাতক

জাহিদ হাসান নাটোর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ২১:২২

শেয়ার

লালপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক; দুই সহযোগী পলাতক
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।

শনিবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার মহারাজপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মহারাজপুর গ্রামের সামান শেখের ছেলে মো. তারেক হোসেন ওরফে শুভ (২১)-কে তার নিজ বাড়ির পশ্চিম দুয়ারী ঘর থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, যার মোট ওজন প্রায় ৩ গ্রাম, জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও দুইজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় আটক আসামিসহ দুই পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক)/৪১ ধারায় লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক আসামিকে রবিবার (১৯ জুলাই) আদালতে সোপর্দ করা হবে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



banner close
banner close