শনিবার

১৮ জুলাই, ২০২৬ ৩ শ্রাবণ, ১৪৩৩

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার বার্তা, ফেনীজুড়ে জেলা প্রশাসনের মাইকিং

রহিম আলী জাবেদ,ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১৫:৩৩

শেয়ার

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার বার্তা, ফেনীজুড়ে জেলা প্রশাসনের মাইকিং
ছবি: সংগৃহীত

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের শহরে অযথা ঘোরাঘুরি, চায়ের দোকানে অবস্থান ও আড্ডা নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক মাইকিং করেছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় মাইকিং করে এ বিষয়ে

জনসাধারণকে অবহিত করা হয়।

মাইকিংয়ে জানানো হয়, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মাগরিবের পর শিক্ষার্থীদের

অপ্রয়োজনীয়ভাবে বাইরে অবস্থান, চা-দোকানে আড্ডা বা উদ্দেশ্যহীন ঘোরাঘুরি থেকে বিরত থাকতে হবে। এ সময় অভিভাবকদেরও সন্তানদের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে এ সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।



banner close
banner close