মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ দুর্নীতির অভিযোগ কী আছে আসিফ মাহমুদের ভাগ্যে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণকে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি বিরোধীদলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক টাইমসের নির্বাহী কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, তিন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৭ কোটি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১১:২৩

শেয়ার

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট গ্রামের একটি ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ফারুক হোসেন দেবীনগর এলাকার চাঁদ আলীর ছেলে, আব্দুল শেখ আতিয়ার শেখের ছেলে। এ ঘটনায় মুল্লুক মণ্ডল নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ছালিম হোসেন ও সামিরুল মোল্লার মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার গভীর রাতে সামিরুল মোল্লা তার সহযোগীদের নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালান। হামলার খবর পেয়ে ছালিম হোসেন কৌশলে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে ওই সময় বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ নিহত হন। আহত মুল্লুক মণ্ডল পালিয়ে গিয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দুজনের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।