মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ দুর্নীতির অভিযোগ কী আছে আসিফ মাহমুদের ভাগ্যে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণকে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি বিরোধীদলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক টাইমসের নির্বাহী কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, তিন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৭ কোটি শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিমেল মল্লিক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১০:২৮

শেয়ার

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হিমেল মল্লিক আটক
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার সন্ধ্যায় শহরের বেলগাছী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হিমেল মল্লিক চুয়াডাঙ্গা পৌর এলাকার মাস্টারপাড়ার বাসিন্দা এবং তাল্লু মাস্টারের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থ ও প্রকাশনাবিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলগাছী এলাকায় হিমেল মল্লিককে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করেন। পরে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হিমেল মল্লিককে থানায় নিয়ে আসে। তার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।