মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ দুর্নীতির অভিযোগ কী আছে আসিফ মাহমুদের ভাগ্যে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণকে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি বিরোধীদলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক টাইমসের নির্বাহী কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, তিন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৭ কোটি শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা

চুয়াডাঙ্গা শহরে বাল্য বিবাহের আয়োজনে কনের মাকে জরিমানা

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ০৯:০৩

শেয়ার

চুয়াডাঙ্গা শহরে বাল্য বিবাহের আয়োজনে কনের মাকে জরিমানা
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কনের মাকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্রের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গুলশানপাড়ায় ১৮ বছর পূর্ণ না হওয়া এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে বাল্যবিবাহ বন্ধ করে দেয়। পরে মেয়ের মা বাল্যবিবাহের আয়োজন করায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ভবিষ্যতে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ের আয়োজন করবেন না-মর্মে কনের মায়ের কাছ থেকে লিখিত মুচলেকা নেয়া হয়।

অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।