মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ দুর্নীতির অভিযোগ কী আছে আসিফ মাহমুদের ভাগ্যে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণকে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি বিরোধীদলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক টাইমসের নির্বাহী কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, তিন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৭ কোটি

টঙ্গীতে ধর্ষকের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: প্রশাসনের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক

মাহাবুবুর রহমান জিলানী, গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬ ২২:৪০

শেয়ার

টঙ্গীতে ধর্ষকের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: প্রশাসনের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে টঙ্গীর মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় মহাসড়কের উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককে যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়।

আন্দোলনকারীদের অভিযোগ, গত ১২ জুলাই টঙ্গীর নামা বাজার এলাকায় বিপ্লব নামে এক ব্যক্তি সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেন। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে সেদিন পুলিশ মামলা গ্রহণ করেনি বলে তাদের অভিযোগ। পরে বৃহস্পতিবার এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

তাদের আরও অভিযোগ, মামলার পরও মূল অভিযুক্ত বিপ্লব এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা মহাসড়ক অবরোধ করেন। এ সময় ধর্ষক বিপ্লবের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

রাত সাড়ে ৮টার দিকে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দেয়া হলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। খুব শিগগিরই অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।