মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ দুর্নীতির অভিযোগ কী আছে আসিফ মাহমুদের ভাগ্যে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণকে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি বিরোধীদলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক টাইমসের নির্বাহী কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, তিন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৭ কোটি

গুরুদাসপুরে চুরি-ছিনতাই-ডাকাতি: পুলিশের কার্যকর ভূমিকার দাবিতে মানববন্ধন

জাহিদ হাসান, নাটোর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬ ২১:২০

শেয়ার

গুরুদাসপুরে চুরি-ছিনতাই-ডাকাতি: পুলিশের কার্যকর ভূমিকার দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর উপজেলায় আশঙ্কাজনক হারে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার অভিযোগ তুলে পুলিশের কার্যকর ভূমিকার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে চুরি হওয়া ৬টি গরু উদ্ধারেরও দাবি জানান তারা।

শুক্রবার দুপুর ১২টায় উপজেলার আনন্দনগর এলাকায় এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত আড়াই মাসে উপজেলায় একের পর এক চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটলেও অপরাধ দমনে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এমনকি থানা কমপ্লেক্স ও সরকারি কোয়ার্টারের আশপাশেও অপরাধ সংঘটিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আজিজল ইসলাম অভিযোগ করে বলেন, প্রায় আড়াই মাস আগে তার বাড়ি থেকে শেষ সম্বল ৬টি গরু চুরি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করলেও এখন পর্যন্ত গরুগুলো উদ্ধার হয়নি। তিনি আরও দাবি করেন, থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি।

বক্তারা দ্রুত চুরি, ছিনতাই ও ডাকাতি দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, চুরি হওয়া গরু উদ্ধার এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান। পাশাপাশি তারা বর্তমান ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে দক্ষ ও দায়িত্বশীল একজন কর্মকর্তাকে থানার দায়িত্ব দেয়ার আহ্বান জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশের বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি।