মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ দুর্নীতির অভিযোগ কী আছে আসিফ মাহমুদের ভাগ্যে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণকে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি বিরোধীদলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক টাইমসের নির্বাহী কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, তিন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৭ কোটি শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা

পটুয়াখালীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

মোঃ ইমরান হোসেন, পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬ ২০:২৮

শেয়ার

পটুয়াখালীতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় বড় ভাইয়ের সঙ্গে পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বসত ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে এ ঘটনা ঘটে। এতে ফিরোজ আলমের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের পর বেতমোর গ্রামের জহিরুল ইসলামের ঘেরের মাছ ধরে নিয়ে যায় সলেমান। দীর্ঘ দুই বছর পর বুধবার শহরের চৌরাস্তা এলাকায় জহিরুলের সঙ্গে সলেমানের দেখা হলে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চায় সলেমান।

তাৎক্ষণিক বিচার না পেয়ে গতকাল চৌরাস্তা এলাকায় বসে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে রাতে জহিরুলের ছোট ভাই ফিরোজের ঘর পুড়িয়ে দেয় বলে তাদের অভিযোগ। এতে ভূস্মিভূত হয় পুরো বসতঘর। তবে এসময় ঘরের মধ্যে কেউ ছিলোনা।

বিষয়টি জানতে সলেমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুডোফোন বন্ধ পাওয়া যায়।

কলাপাড়া থানার (ওসি) তদন্ত ইলিয়াস তালুকদার বলেন, পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।