মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ দুর্নীতির অভিযোগ কী আছে আসিফ মাহমুদের ভাগ্যে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণকে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি বিরোধীদলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক টাইমসের নির্বাহী কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, তিন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৭ কোটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬ ২০:১৮

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা প্রাঙ্গণে নির্মিত ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার নবীনগর থানা প্রাঙ্গণের প্রবেশদ্বারে নির্মিত এই স্মৃতি স্তম্ভের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাভোকেট আব্দুল মান্নান।

উদ্বোধনকালে ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করে উপস্থিত অতিথিরা বলেন, স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বক্তারা আরও বলেন, ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ শুধু একটি স্থাপনা নয়! এটি নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম, আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনার প্রতীক হিসেবে কাজ করবে। এই স্মৃতি স্তম্ভ ভবিষ্যৎ প্রজন্মকে দেশের জন্য আত্মত্যাগী বীরদের আদর্শ ধারণে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকুক এই প্রত্যাশাই ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত সবাই।