শুক্রবার

১৭ জুলাই, ২০২৬ ২ শ্রাবণ, ১৪৩৩

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন অনিবার্য: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬ ০৯:১৮

শেয়ার

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন অনিবার্য: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারে পতন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বিএনপি এখন বলছে তারা সংস্কার বাস্তবায়ন করবে না। যদি বিএনপি সংস্কার বাস্তবায়ন না করে এই বিএনপি সরকারে পতন বাংলাদেশে হবে ইনশআল্লাহ। সেই প্রত্যয় নিয়ে আমরা মাঠে নেমেছি।

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ এই শ্লোগানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে (১৬ জুলাই) উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইনশআল্লাহ আমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করবো। বিচার বাস্তবায়ন করবো। টেন্ডারবাজি বন্ধ করবো, সন্ত্রাস বন্ধ করবো, চাঁদাবাজি বন্ধ করবো, দখল বানিজ্য বন্ধ করবো, মাদক বন্ধ করবো, শিক্ষা বানিজ্য বন্ধ করবো, চিকিৎসা বানিজ্য বন্ধ করবো, আমাদের শহীদ আবু সাঈদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ ইনশআল্লাহ আমরা প্রতিষ্ঠা করবো। এই বার্তা নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। আপনারা আবার রাজপথে নামবেন, আবার জুলাই হবে।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ১৭ বছর অপেক্ষা করেছ, একটা বালু ট্রাক সড়াতে পারো নাই। আমরা যদি গণঅভ্যূত্থান না করতাম বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মী এখনও জেলে থাকতো।

এনসিপির উপজেলা শাখার সভাপতি শফিজল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় নেত্রী সুমাইয়া ফারজানা দিনা, গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি প্রমূখ।

এ সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আগামী উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদিকে সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসাবে পরিচয় করে দেন।



banner close
banner close