মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ দুর্নীতির অভিযোগ কী আছে আসিফ মাহমুদের ভাগ্যে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণকে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি বিরোধীদলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক টাইমসের নির্বাহী কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, তিন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৭ কোটি

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: আটক এক

‎জান্নাতুল বাকী, শেরপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬ ০৯:০২

শেয়ার

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: আটক এক
ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলার দরবেশতলা এলাকার কালিস্থানে পরিচালিত এ অভিযানে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

‎অভিযান চলাকালে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের অভিযোগে মো. জিয়াউর রহমান (পিতা: জামাল উদ্দিন), গ্রামের বাড়ি গান্ধীগাঁও, ঝিনাইগাতীকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

‎এ সময় অবৈধভাবে পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি বালুভর্তি চৌকিভ্যান জব্দ করা হয়। একই দিনে পৃথক আরেকটি অভিযানে একটি বালুভর্তি মাহিন্দ্র গাড়িও আটক করা হয়েছে।

‎‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত পরিচালিত হবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।