মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ দুর্নীতির অভিযোগ কী আছে আসিফ মাহমুদের ভাগ্যে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণকে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি বিরোধীদলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক টাইমসের নির্বাহী কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, তিন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৭ কোটি

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক জুলাই শহীদ দিবস: বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, অনুষ্ঠিত আলোচনা সভা

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ২২:৪৩

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক জুলাই শহীদ দিবস: বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, অনুষ্ঠিত আলোচনা সভা
ছবি: বাংলা এডিশন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন মো. আবু সাঈদ। দিবসটি উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, অগ্রগতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য দোয়া ও শুভকামনা জানান।

এরপর জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস-২০২৬ পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁদের আদর্শ ও ত্যাগের চেতনা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।

আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মত্যাগের আদর্শ ধারণের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।