মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ দুর্নীতির অভিযোগ কী আছে আসিফ মাহমুদের ভাগ্যে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণকে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি বিরোধীদলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক টাইমসের নির্বাহী কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, তিন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৭ কোটি

পটুয়াখালীতে চার বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ; গ্রেপ্তার এক

মোঃ ইমরান হোসেন, পটুয়াখালী

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ২১:১৪

আপডেট: ১৬ জুলাই, ২০২৬ ২১:১৫

শেয়ার

পটুয়াখালীতে চার বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ; গ্রেপ্তার এক
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় শহিদুল মুন্সী (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৪ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর নানি বাদী হয়ে দুই জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ধর্ষন চেষ্টার সহায়তাকারী আলা মৃধা (৪৫) কে গ্রেপ্তার করেছে। গতকাল বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিশুর মা জীবিকার সুবাদে ঢাকায় গার্মেন্টেসে চাকুরি করে এবং শিশুটি ছোনখোলা গ্রামের তার নানির বাড়িতে থাকে। গতকাল দুপুরে সে ঘরের বাহিরে খেলা করতে বের হলে আলা মৃধা তাকে ডেকে প্রতিবেশী শহিদুলের বাড়িতে নেয়। ঘরে কেউ না থাকার সুবাদে শহিদুল তাকে ধর্ষনের চেষ্টা করে এবং আলা মৃধা বাহির থেকে পাহারা দেয়। এসময় শিশুটি ডাকচিৎকার দিলে স্থানীয়রা ওই ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিস ব্যবস্থায় মিমাংসার চেষ্টা করা হয় এবং আলা মৃধা শহিদুলকে পালিয়ে যেতে সহায়তা করে।

কলাপাড়া থানার (ওসি) নজরুল ইসলাম বলেন, ধর্ষন চেষ্টার সহায়াকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।