মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ দুর্নীতির অভিযোগ কী আছে আসিফ মাহমুদের ভাগ্যে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণকে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি বিরোধীদলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক টাইমসের নির্বাহী কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, তিন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৭ কোটি

সাভারে চলন্ত মাইক্রোবাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা

সাভার (ঢাকা) প্রতিনিধি:

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ২০:৪৯

শেয়ার

সাভারে চলন্ত মাইক্রোবাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
ছবি সংগৃহীত

সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত একটি নোয়া মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে গাবতলী থেকে সাভারগামী মাইক্রোবাসটিতে আগুন লাগলেও চালক ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আলমনগর এলাকায় পৌঁছালে চলন্ত মাইক্রোবাসটির ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন বের হতে দেখে চালক দ্রুত গাড়িটি থামিয়ে দেন। এ সময় গাড়িতে থাকা যাত্রীরা নিরাপদে নেমে যান। পরে মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৫ থেকে ৭ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে।

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে মাইক্রোবাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিস কাজ করছে।