মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ দুর্নীতির অভিযোগ কী আছে আসিফ মাহমুদের ভাগ্যে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণকে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি বিরোধীদলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক টাইমসের নির্বাহী কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, তিন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৭ কোটি

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে অবৈধ বালু ভরাটের অভিযোগ: দুই লাখ টাকা জরিমানা

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৮:৪৭

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে অবৈধ বালু ভরাটের অভিযোগ: দুই লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট জাকির আলম এবং সদস্য সচিব মোহাম্মদ আব্দুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা (এনসিপি)-র আহ্বায়ক কমিটির সদস্য "আজিজুর রহমান লিটন" এর বিরুদ্ধে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও ভরাটের অভিযোগে প্রশাসনের পক্ষ থেকে ২ লাখ টাকা জরিমানা করার ঘটনা নিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করেছে জেলা এনসিপি।

মঙ্গলবার জেলা এনসিপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিষয়টি জেলা কমিটির নজরে এসেছে। অভিযোগ অনুযায়ী, আজিজুর রহমান লিটন প্রশাসনের অভিযানে অবৈধ বালু ভরাটের দায়ে ২ লাখ টাকা জরিমানা প্রদান করেন এবং ঘটনাস্থলে ব্যবহৃত একটি ড্রেজার মেশিনও জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তির এই কর্মকাণ্ডের দায়ভার কোনোভাবেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বহন করবে না। বিষয়টি সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত কর্মকাণ্ড বলে দল মনে করে।

এনসিপি জেলা কমিটি জানিয়েছে, দল দুর্নীতি, অবৈধ দখল ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী। তাই অভিযোগের সত্যতা বিবেচনায় আজিজুর রহমান লিটনের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে দলীয় নেতারা বলেন, আইন ও শৃঙ্খলা এবং পরিবেশ রক্ষার প্রশ্নে এনসিপির অবস্থান সবসময় আপসহীন। দলের কোনো নেতাকর্মী ব্যক্তিগতভাবে আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত হলে তার দায় দল নেবে না। বরং দলীয় গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ ব্যবস্থাও গ্রহণ করা হবে।