মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ দুর্নীতির অভিযোগ কী আছে আসিফ মাহমুদের ভাগ্যে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণকে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি বিরোধীদলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক টাইমসের নির্বাহী কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, তিন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৭ কোটি

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের যৌথ অভিযান: তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি 'শাহালম' আটক

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৮:১৮

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের যৌথ অভিযান: তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি 'শাহালম' আটক
ছবি: সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার একটি মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি শাহালম গ্রেফতার হয়েছেন।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুলাই ২০২৬ দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিশ্বরোড মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আশুগঞ্জ থানার মাদক মামলায় আদালতের রায়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহালমকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের আভিযানিক দল।

গ্রেফতারকৃত শাহালমের বিরুদ্ধে আশুগঞ্জ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের নজরদারি ও পরিকল্পিত অভিযানে তাকে আইনের আওতায় আনা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক আইনানুগ কার্যক্রম শেষে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানিয়েছে, মাদক নির্মূল, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করবে।