মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ দুর্নীতির অভিযোগ কী আছে আসিফ মাহমুদের ভাগ্যে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণকে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি বিরোধীদলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক টাইমসের নির্বাহী কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার মিরপুরে তিন ভাইয়ের বাহিনী, তিন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে ব্যয় বাড়ল ৮৪৭ কোটি

বাঁশখালীতে অবৈধ ট্রলিংবোট জব্দ, ১৩ জেলে আটক, মাছ-জাল উদ্ধার

শিব্বির আহমদ রানা,চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৭:৫৬

শেয়ার

বাঁশখালীতে অবৈধ ট্রলিংবোট জব্দ, ১৩ জেলে আটক, মাছ-জাল উদ্ধার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল মাছঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, সাতটি ট্রলিং জাল ও ২ হাজার ১০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটে থাকা ১৩ জন জেলেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড জানায়, অভিযানে জব্দ করা সাতটি ট্রলিং জালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা। একই সঙ্গে ২ হাজার ১০০ কেজি সামুদ্রিক মাছ ও একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে। অভিযানকালে বোটে থাকা ১৩ জন জেলেকে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দ করা ট্রলিং বোট, জাল, মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ ট্রলিং প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।