মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, দালাল চক্রের ৭ সদস্য আটক

ইমরান, কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৫:০০

শেয়ার

কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, দালাল চক্রের ৭ সদস্য আটক
ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ৭ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কেরাণীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে র‌্যাব-১০, সদর কোম্পানির সহযোগিতায় পরিচালিত অভিযানে হানিফ, উসমান ফারুক মাহিম, মো. রাতুল, সব্বির, মোরাদ, আবুল হাসান ও মো. আরমান নামের সাতজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত হানিফ, উসমান ফারুক মাহিম, মো. রাতুল ও সব্বিরকে ২০ দিন করে, মোরাদ ও আবুল হাসানকে ১৫ দিন করে এবং মো. আরমানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, সরকারি দপ্তরে দালাল চক্রের অপতৎপরতা জনসেবায় বিঘ্ন সৃষ্টি করে এবং সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।