বৃহস্পতিবার

১৬ জুলাই, ২০২৬ ১ শ্রাবণ, ১৪৩৩

মেহেরপুরে জুলাই শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১২:৫৫

শেয়ার

মেহেরপুরে জুলাই শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে মেহেরপুরে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯ টায় শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়, মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক জাভেদ মাসুদ মিলটন।

এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা বিএনপি, এন সি পি, সিভিল সার্জন অফিস, ইসলামিক ফাউণ্ডেশন , বিসিক,মেহেরপুর সরকারি কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলার নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।



banner close
banner close