বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাগেরহাট জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জেলা সভাপতি হিসেবে আহমেদ আব্দুল্লাহ এবং জেলা সেক্রেটারি হিসেবে সোহেল রানা দায়িত্ব পেয়েছেন।
বুধবার বাগেরহাটের খানজাহান আলী ট্রাস্টের হলরুমে অনুষ্ঠিত জেলা দায়িত্বশীল সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক ইউসুফ ইসলাহি নতুন কমিটির নাম ঘোষণা করেন।
সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের অবশিষ্ট মেয়াদের জন্য জেলা সভাপতি নির্বাচন করা হয়। পরে জেলা সদস্যদের মতামতের ভিত্তিতে জেলা সেক্রেটারি মনোনীত করা হয়।
এর আগে ২০২৫-২৬ সেশনে বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মোর্শেদ আলম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি অবশিষ্ট মেয়াদে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে শুভেচ্ছা জানান। এ সময় তারা জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন:








