বুধবার

১৫ জুলাই, ২০২৬ ৩১ আষাঢ়, ১৪৩৩

নলডাঙ্গায় সরকারী সার বোঝাই ট্রাক উল্টে খাদে

জাহিদ হাসান,নাটোর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ১৫:৩৬

শেয়ার

নলডাঙ্গায় সরকারী সার বোঝাই ট্রাক উল্টে খাদে
ছবি: বাংলা এডিশন

নাটোরের নলডাঙ্গায় সরকারী সার বোঝাই ট্রাক উল্টে খাদে মধ্যে পড়েছে। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশের রাত্রীকালীন ডিউটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে দুর্ঘটনায় ট্রাকের হেলপার ও ড্রাইভার শারীরিকভাবে অক্ষত অবস্থায় আছে

বুধবার রাত ৪ টার দিকে উপজেলার বীরকুটসা এলাকার নওগাঁ নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কুষ্টিয়া-ট-১১-২৮০৫ নম্বরের ট্রাকটি যশোরের নওপাড়া থেকে সরকারী সার নিয়ে নওগাঁর উদ্দেশ্য যাচ্ছিলেন। পথে নলডাঙ্গা উপজেলার বীরকুটশা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পশ্চিম পাশে উল্টে পড়ে য়ায়।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ নূরে আলম বলেন, খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশের রাত্রীকালীন ডিউটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close