বুধবার

১৫ জুলাই, ২০২৬ ৩১ আষাঢ়, ১৪৩৩

হালতি বিলে রাতভর অভিযান: কারেন্ট জাল ধ্বংস, ২২ জেলে গ্রেপ্তার

জাহিদ হাসান,নাটোর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ১০:৩৬

শেয়ার

হালতি বিলে রাতভর অভিযান: কারেন্ট জাল ধ্বংস, ২২ জেলে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা উপজেলার মিনি কক্সবাজার খ্যাত হালতি বিলে অবৈধভাবে কারেন্ট জাল ব্যবহার করে নিষিদ্ধ পোনা মাছ শিকারের অভিযোগে রাতভর মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে ২২ জন জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ৭৫ হাজার টাকা জরিমানা আদায়, প্রায় তিন লাখ টাকা মূল্যের কারেন্ট জাল ও চারটি নৌকা জব্দ করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলেই ৯০০ ফুট কারেন্ট জাল ধ্বংস করা হয়।

জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে হালতি বিলের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একদল জেলে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে পোনা মাছ শিকার করছিল। অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, গ্রেপ্তার ২২ জেলের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে এবং তাদের কাছ থেকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি প্রায় তিন লাখ টাকা মূল্যের কারেন্ট জাল ও চারটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। জব্দ করা ৯০০ ফুট কারেন্ট জাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়, যাতে সেগুলো পুনরায় ব্যবহার করা না যায়।

প্রশাসনের কর্মকর্তারা জানান, কারেন্ট জাল ব্যবহার করে পোনা মাছ নিধন দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এতে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে অবৈধ কারেন্ট জালের ব্যবহার এবং নিষিদ্ধ পোনা মাছ শিকারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।



banner close
banner close