সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্বজাফলং ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে একশো পিস ইয়াবা ট্যাবলেটসহ্ এক যুবককে আটক করেছে গোয়াইনঘাট থানা-পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মো.ওমর ফারুক এর দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের প্রেক্ষিতে গেলো সোমবার রাতে উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সেলিম আহমদ(৩৯)নামের এক ব্যক্তির বসতঘর থেকে ১০০পিস ইয়াবা সহ্ তাকে আটক করে পুলিশ।আটককৃত ঐব্যক্তির নাম মো.সেলিম আহমদ(৩৯),পিতা মো.ফখরুল ইসলাম।সাং মোহাম্মদপুর।
পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃওমর ফারুক জানান,
বিশেষ অভিযান পরিচালনা করে সেলিম আহমদ(৩৯) এর বসতঘর থেকে ১০০পিস ইয়াবা সহ্ তাঁকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:








