মঙ্গলবার

১৪ জুলাই, ২০২৬ ৩০ আষাঢ়, ১৪৩৩

স্ত্রী-সন্তান হত্যা মামলায় দণ্ডভোগ শেষে, চৌদ্দগ্রামে সাবেক সেনাসদস্যের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ১৮:৫১

শেয়ার

স্ত্রী-সন্তান হত্যা মামলায় দণ্ডভোগ শেষে, চৌদ্দগ্রামে সাবেক সেনাসদস্যের আত্মহত্যা
ছবি সংগৃহীত

মোশারফ হোসন, (কুমিল্লা) প্রতিনিধি:

২০০১ সালে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় দণ্ডিত হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছিলেন আবদুল করিম। কয়েক বছর আগে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসার পর এবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কুমিল্লার চৌদ্দগ্রামের এই অবসরপ্রাপ্ত সেনাসদস্য।

মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার গুনবতী বাজার এলাকার বন্ধন টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে আবদুল করিমের (৭০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার রাজবল্লভপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আবদুল করিম তার ভাইয়ের মালিকানাধীন বন্ধন টাওয়ারের একটি ফ্ল্যাটে প্রবেশ করেন। এরপর থেকে তার কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালেও দরজা না খোলায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা কনকাপৈত পুলিশ ফাঁড়িতে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, আবদুল করিম ২০০১ সালে নিজ স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হন এবং আদালতের রায়ে দীর্ঘদিন কারাভোগ করেন। কয়েক বছর আগে তিনি মুক্তি পেয়ে নিজ এলাকায় ফিরে আসেন।

কনকাপৈত পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”



আরও পড়ুন:

banner close
banner close