বুধবার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

বাগেরহাটে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সাগর মন্ডল,বাগেরহাট

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ১৩:০৫

শেয়ার

বাগেরহাটে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতির অংশ হিসেবে সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬ কেজি গাঁজাসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর জেলার জুসখোসা এলাকার ছোরাফ মাঝির ছেলে ছাইম মাঝি (২০) এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিওধারা বাজার এলাকার শাহজামাল হাওলাদারের ছেলে তুহিন হাওলাদার (১৮)।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা ৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের উদ্ধারকৃত আলামতসহ ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।