জনম দুঃখিনী মা, শব্দ দুটি যেন বাস্তব হয়ে ধরা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার টিএনটি পাড়ায়।
যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে, নিজের সব সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানকে বড় করেন, সেই মায়েরই জীবনের শেষ বয়সে ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। অভিযোগ, দুই ছেলের পাকা দালান বাড়ি থাকা সত্ত্বেও তিনি রোদ, বৃষ্টি, মশা-পোকামাকড়ের মধ্যেই মানবেতর জীবন কাটাচ্ছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ছেলে হুমায়ুন মিয়া অভিযোগের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, মায়ের অসুস্থতার কারণে ঘরের ভেতরে ঘনঘন প্রসাব-পায়খানার সমস্যা হয়। এতে বাড়িঘর নোংরা হয়ে যায়। ব্যবসার ব্যস্ততায় মায়ের দেখাশোনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য সময় পান না, তাই বাধ্য হয়ে মায়ের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়েছে। তবে শিগগিরই একটি ভালো টিনের ঘরে মায়ের থাকার ব্যবস্থা করবেন বলেও জানান তিনি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, একজন মায়ের শেষ বয়সের আশ্রয় খোলা আকাশের নিচে নয়, সন্তানের ঘরেই হওয়া উচিত। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
আরও পড়ুন:








