শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

বাগেরহাটে র‍্যাবের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সাগর মন্ডল, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১১:৫৪

আপডেট: ১৩ জুলাই, ২০২৬ ১৩:৫৪

শেয়ার

বাগেরহাটে র‍্যাবের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

বাগেরহাট সদর উপজেলার দশানী ও ফুলতলা এলাকায় পৃথক অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি।

র‍্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে দশানী এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ মিঠু মণ্ডল ও ইয়াসিন ফকিরকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফুলতলা এলাকায় মিঠু মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে আরও ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ৩৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।