সোমবার

১৩ জুলাই, ২০২৬ ২৮ আষাঢ়, ১৪৩৩

কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন

মোঃ ইমরান হোসেন,পটুয়াখালী

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ২৩:০১

শেয়ার

কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে। রবিবার দুপুরে জাতীয় উদ্যান সংলগ্ন সৈকতে জোয়ারের পানিতে মৃত ডলফিনটি ভেসে আসে।

এটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে প্রাণীটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা), বন বিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে ডলফিনটির মরদেহ উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, আগের তুলনায় ডলফিনের মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও এখনও নিয়মিত এমন ঘটনা ঘটছে। আমরা চাই সরকার ও সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান এ মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে কার্যকর গবেষণা পরিচালনা করুক।

তিনি বলেন, উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) উপকূলীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। ডলফিন রক্ষা মানেই আমাদের উপকূলীয় পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা কে এম মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে। মৃত ডলফিনটি যথাযথভাবে মাটি চাপা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে, যাতে দুর্গন্ধ ছড়িয়ে জনস্বাস্থ্যের সমস্যা সৃষ্টি না হয়।



banner close
banner close