রবিবার

১২ জুলাই, ২০২৬ ২৮ আষাঢ়, ১৪৩৩

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় চালকসহ একই পরিবারের নিহত তিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ২১:৩৩

শেয়ার

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় চালকসহ একই পরিবারের নিহত তিন
ছবি: বাংলা এডিশন

নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত মিথিলা ভ্যান চালকসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।

রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে ডোমার-জলঢাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মিথিলা ভ্যান টিকে ধাক্কা দেয় । এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যান চালকসহ একই পরিবারের আরও তিনজন যাত্রী নিহত হন। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

দূর্ঘটনায় নিহতরা হলেন, নাদিয়াপাড়ার অলি বর্মন এর ছেলে মিথিলা ভ্যান ড্রাইভার পরিমল বর্মন(৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি(২৮), দুই ছেলে পিতোসা(৮) ও যাদব(৪)।

ঘটনা নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: হাবিবুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।



banner close
banner close