নাটোরের বড়াইগ্রামে ৮ মাস বয়সী এক কন্যাশিশুকে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে তাকে উদ্ধারের দাবিতে আদালতের শরণাপন্ন হয়েছেন এক মা।
রবিবার নাটোরের মুখ্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় এ আবেদন করা হয়।
আবেদনকারী ঐ শিশুর মা মোছা. বিলকিছ খাতুন অভিযোগ করেন, প্রায় পাঁচ বছর আগে মো. ইব্রাহিমের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে ইতা খাতুন নামে ৮ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। গত ১০ জুলাই সকাল ৯টার দিকে অভিযুক্তরা শিশুটিকে বাজার থেকে প্রয়োজনীয় জিনিস কিনে দেয়ার কথা বলে চুরি করে সঙ্গে নিয়ে যান।
এরপর থেকে শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়নি। এ ঘটনাকে শিশু নিয়ে যাওয়ার অভিযোগ হিসেবে উল্লেখ করে আদালতের কাছে শিশুটিকে উদ্ধারের আবেদন করেন মা। মোবাইল ফোনে যোগাযোগ করলে শিশুটিকে আর ফেরত দেয়া হবে না বলেও জানানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আবেদনকারী আরও বলেন, শিশুটি এখনও মায়ের দুধের ওপর নির্ভরশীল। দীর্ঘ সময় মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন থাকায় শিশুটির শারীরিক ও মানসিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় শিশুটিকে উদ্ধার করে মায়ের জিম্মায় দেয়ার জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে।
আরও পড়ুন:








