টানা ৮ দিনের বৃষ্টিপাতের কারণে বান্দরবানে পানিতে নিমজ্জিত ছিল। তবে গত রাতে ভারী বর্ষণ না হওয়ায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নীত হয়েছে। এতে বাসা বাড়ি থেকে কমতে শুরু করেছে পানি।
এছাড়া জেলা উপজেলার অভ্যন্তরীণ সড়ক থেকে নামতে শুরু করেছে পানি। তবে সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও মাতামুহুরি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও হাজারো মানুষ পানি বন্দী অবস্থায় আছে। জেলা শহরের আর্মি পাড়া, বালাঘাটা, শেরে বাংলা নগর সহ বিভিন্ন এলাকা পানির নিচে। সড়কের উপর দিয়ে বয়ে যাচ্ছে পানি। এদিকে বিজিবি, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বন্যার্তদের বিতরণ করছে খাবার ও বিশুদ্ধ পানি।
এদিকে আশ্রয় কেন্দ্রে খাবার সরবরাহ করলেও বাসা বাড়িতে আটকে পড়া বাসিন্দাদের তেমন খোঁজ নিচ্ছেনা কেউ। এমন অভিযোগ বহুতল ভবনে আটকে থাকা বাসিন্দাদের।
তবে জেলা ও উপজেলার সাথে এখনও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে।
আরও পড়ুন:








