পটুয়াখালীর বাউফল পৌরসভার দরবেশ আলী মিয়া সড়কের একটি বাসা থেকে মোছা. ইসরাত জাহান নিশি (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনির হোসেন ঢালীর দ্বিতল ভবনের একটি কক্ষের দরজা ভেঙে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করে। নিহত ইসরাত জাহান ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা মোল্লারহাট এলাকার মো. নাসির উদ্দিনের মেয়ে এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. মনির হোসেন ঢালীর (৪৫) স্ত্রী।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী মনির হোসেন চলতি বছরের ১৪ এপ্রিল পারিবারিকভাবে ইসরাত জাহানকে বিয়ে করেন। গত ২৬ জুন তিনি স্বামীর বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসায় আসেন।
মনির হোসেন জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে তারা একই কক্ষে ঘুমাতে যান। রাত ১টার দিকে ইসরাত জাহান প্রকৃতির ডাকে বাইরে যাওয়ার কথা বলে কক্ষ থেকে বের হন। কিছুক্ষণ পর তিনি দেখতে পান, পাশের একটি কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছেন। ডাকাডাকি করলে ভেতর থেকে তিনি একা ঘুমানোর কথা জানান। তিনি আরও বলেন, সকালে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
কান্নাজড়িত কণ্ঠে মনির হোসেন বলেন, “আমার ২৮ জুন যুক্তরাষ্ট্রে যাওয়ার টিকিট ছিল। স্ত্রী আসার কারণে সেটি বাতিল করে ২৪ জুলাইয়ের টিকিট কেটেছিলাম। সে মনে করেছিল, আমি চলে গেলে তাকে ভুলে যাব। কয়েকদিন ধরে এ বিষয়টি নিয়ে সে মানসিকভাবে হতাশায় ভুগছিল। কেন সে নিজের এবং আমার প্রতি এমন অবিচার করল, বুঝতে পারছি না।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন:



.png)




