শনিবার

১১ জুলাই, ২০২৬ ২৭ আষাঢ়, ১৪৩৩

পিতা কর্তৃক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার

জাহিদ হাসান, নাটোর জেলা

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬ ১৮:৫৬

শেয়ার

পিতা কর্তৃক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে এ ঘটনায় শিশুটির মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তকে থানা হেফাজতে নিয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল লতিফ, তার বাড়ি উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দূর্গাপুর সাতপুকুরিয়া গ্রামে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। পরে শিশুটির মা অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে শিশুটি বেশির ভাগ সময় গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর এলাকায় নানির বাড়িতে বসবাস করলেও মাঝেমধ্যে বাবার বাড়িতে যেত।

অভিযোগ উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার শিশুটি উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর সাতপুকুরিয়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যায়। সেদিন রাতে ঘরে একা থাকার সুযোগে তার বাবা তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরদিন সকালে নানির বাড়িতে ফিরে শিশুটি ঘটনাটি জানায়। পরে বিষয়টি জানতে পেরে শুক্রবার রাতে শিশুটির মা লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।



banner close
banner close