শনিবার

১১ জুলাই, ২০২৬ ২৭ আষাঢ়, ১৪৩৩

লালপুরে বাবার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ

জাহিদ হাসান, নাটোর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬ ০৯:১৩

শেয়ার

লালপুরে বাবার বিরুদ্ধে ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের পর লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। পরে শিশুটির মা অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে শিশুটি বেশির ভাগ সময় গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর এলাকায় নানির বাড়িতে বসবাস করত। তবে মাঝেমধ্যে বাবার বাড়িতেও যাতায়াত করত।

অভিযোগে বলা হয়েছে, বাবার ডাকে বৃহস্পতিবার শিশুটি তার বাড়িতে বেড়াতে যায়। গভীর রাতে, আনুমানিক রাত ১টা থেকে ২টার মধ্যে ঘরে একা থাকার সুযোগে তার বাবা তাকে ধর্ষণ করেন। পরদিন সকালে নানির বাড়িতে ফিরে শিশুটি ঘটনাটি জানায়। পরে বিষয়টি জানতে পেরে শুক্রবার বিকেলে শিশুটির মা লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।



banner close
banner close