শনিবার

১১ জুলাই, ২০২৬ ২৭ আষাঢ়, ১৪৩৩

১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬ ২১:১৯

শেয়ার

১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শুক্রবার জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতর মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগের ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বন্ধের সময় জেলার সকল পর্যটনকেন্দ্র,ঝরনা,পাহাড়ি ট্রেইল,নদীপথ,দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ও ট্যুর অপারেটরদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত,জেলা প্রশাসন প্রথম দফায় ৬ জুলাই থেকে ১০ জুলাই এবং দ্বিতীয় দফায় ১২ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছিল। তবে চলমান বৈরী আবহাওয়া,ভারী বর্ষণ ও পাহাড়ধসের অব্যাহত ঝুঁকির কারণে সেই সময়সীমা আরও বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে।



banner close
banner close