শুক্রবার

১০ জুলাই, ২০২৬ ২৬ আষাঢ়, ১৪৩৩

গোলাপগঞ্জে পিকআপ-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত তিন

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬ ১৭:২৬

শেয়ার

গোলাপগঞ্জে পিকআপ-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত তিন
ছবি: বাংলা এডিশন

সিলেটের গোলাপগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আখদ্দছ আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের করমপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ উপজেলা পৌর এলাকার ইয়াগুল গ্রামের মৃত তছির আলীর ছেলে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী রোকসানা বেগম, ছেলে মুসেদ আহমদ এবং মেয়ে হুমায়রা বেগম।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে হেতিমগঞ্জ শ্বশুর বাড়ি থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ি ফিরছিলেন নিহত আখদ্দছ আলী। পথিমধ্যে করমপুর নামক স্থানে পৌঁছামাত্র পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি অটোরিকশার। এসময় ঘটনাস্থলে মারা যান আখদ্দছ আলী। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।

এদিকে খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যান জব্দ করে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



banner close
banner close