শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

যশোরে সাড়ে ৪টি সোনার বারসহ চোরাকারবারি আটক

কে .এম জারিদুল ইসলাম, যশোর

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ২৩:০৪

শেয়ার

যশোরে সাড়ে ৪টি সোনার বারসহ চোরাকারবারি আটক
ছবি: বাংলা এডিশন

যশোরে অভিযান চালিয়ে আনুমানিক এক কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাকা মূল্যের সাড়ে ৪টি সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার দুপুরে যশোর-নড়াইল সড়কের সদর উপজেলার দায়তলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তৌফিকুর রহমান (তৌফিকুল ইসলাম নামেও পরিচিত) শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে। পরে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হলে সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের একটি টহল দল দায়তলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে তৌফিকুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৩৬ গ্রাম ওজনের সাড়ে ৪টি সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা সোনার বাজারমূল্য প্রায় এক কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও কিছু নগদ অর্থ জব্দ করা হয়েছে।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।