শুক্রবার

১০ জুলাই, ২০২৬ ২৫ আষাঢ়, ১৪৩৩

নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

জাহিদ হাসান নাটোর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ২২:২৯

আপডেট: ৯ জুলাই, ২০২৬ ২২:৫৯

শেয়ার

নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের মৃত কামিল উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যে গ্রামের দক্ষিণ মাঠে আগে থেকে পাতা কারেন্ট জালে আটকে থাকা মাছ সংগ্রহ করতে যান ইসমাইল হোসেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পুলিশ পেয়েছে।



banner close
banner close