বৃহস্পতিবার

৯ জুলাই, ২০২৬ ২৫ আষাঢ়, ১৪৩৩

টঙ্গীতে সংঘর্ষে আহত গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মৃত্যু; কারাগারে মূল অভিযুক্ত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ২০:৪৬

শেয়ার

টঙ্গীতে সংঘর্ষে আহত গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মৃত্যু; কারাগারে মূল অভিযুক্ত
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে গুরুতর আহত গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।

মামলার মূল অভিযুক্ত জোবায়ের হোসেনকে (৪৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ৭ জুলাই রাতে টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকায় দুই পক্ষের সংঘর্ষে হাসিবসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে হাসিব মারা যান।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন , নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার প্রধান আসামি জোবায়ের হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।



banner close
banner close