শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

ফুলগাজীতে বিপৎসীমার কাছাকাছি মুহুরী নদীর পানি; সতর্কতা জারি

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধ

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ১৬:৫৯

শেয়ার

ফুলগাজীতে বিপৎসীমার কাছাকাছি মুহুরী নদীর পানি; সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় নদীর পানি বিপৎসীমার মাত্র ১ দশমিক ৮৭ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছিল।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ফাহাদ্দিস হোসাইন জানান, স্বাভাবিক অবস্থায় মুহুরী নদীর পানি বিপৎসীমার প্রায় ১২ সেন্টিমিটার নিচে থাকে। তবে গত তিন দিন ধরে ফেনীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উজানে অব্যাহত বৃষ্টির কারণে মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি বেড়েছে।

তিনি আরও জানান, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় মুহুরী নদীর বাঁধের ওপর বসবাসকারী পরিবারগুলোকে তাদের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।