বৃহস্পতিবার

৯ জুলাই, ২০২৬ ২৫ আষাঢ়, ১৪৩৩

লামায় পাহাড় ও দেয়াল ধস: শিশুসহ পাঁচ জনের মৃত্যু

মো: নজরুল ইসলাম (টিটু), ​বান্দরবান প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ০৯:১৩

শেয়ার

লামায় পাহাড় ও দেয়াল ধস: শিশুসহ পাঁচ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে ভারী বর্ষণের ফ‌লে পাহাড় ও দেয়াল ধসে প‌ড়ে আজিজনগর মিশন পাড়া এলাকায় দুই পরিবারের জ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

এরম‌ধ্যে বৃহস্প‌তিবার (৯৯জুলাই) রাত আড়াইটার দি‌কে পাহাড় ধ‌সে শিশুসহ একই পরিবারের ৩ জন এবং ভোররাত ৪টার দি‌কে ‌দেয়াল ধ‌সে অন্য পরিবারের ২ জনসহ মোট ৫ জন।

নিহতরা হলেন, মিশন পাড়া এলাকার মৃত আদম আলীর ছেলে মোঃ ইউনুস(২৮) তাঁর স্ত্রী রানু আক্তার(২২) এবং তাদের সন্তান মোঃ সোলেমান(০৪)। অন্য পরিবারটির নিহত সদস্যরা হলেন,একই এলাকার আলী হায়দারের ছেলে জুয়েল(৩৫) এবং তাঁর স্ত্রী কুলছুমা আক্তার(২৫)।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, কদিন ধরে টানা ভারী বর্ষণের কারণে আজিজনগ‌রের ২নম্বর ওয়ার্ডের মিশন পাড়া এলাকায় একটি পাহাড়ের একাংশ ধসে নিচে থাকা একটি মাটির ঘরের উপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা ৩ সদস‌্যরা মাটির নিচে চাপা পড়েন। অপর‌দি‌কে একই এলাকায় এক‌টি দেয়াল ধ‌সে প‌ড়ে একই প‌রিবা‌রের ২জ‌নের মৃত‌্যু হয়।

ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা,পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মাটি চাপা পড়া অবস্থায় থেকে একে একে ৩ জনের ও দেয়াল চাপা পড়া ২জ‌নের মরদেহ উদ্ধার ক‌রে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোবারক হোসেন জানিয়েছে,পাহাড় ধসে মাটি দেয়াল ও ইটের দেয়াল চাপা পড়ে দুই পরিবারের শিশু সহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মহিলা মেম্বারসহ কয়েকজন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানে থাকা অন্য পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইসার হা‌মিদ ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে ব‌লেন, রাত আনুমা‌নিক আড়াইটার দি‌কে একই প‌রিবা‌রের ৩জন ও ৪টার দি‌কে দেয়াল ধ‌সে প‌ড়ে অপর প‌রিবা‌রের ২জন মারা গে‌ছে।

এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি উজানের ঢলে বান্দরবানে সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে জেলা ও উপজেলার নিম্নাঞ্চল। ফলে জেলার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতে সাঙ্গু ও মাতামুহুরী নদীতে নেমে আসা উজানের ঢলে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।



banner close
banner close