বুধবার

৮ জুলাই, ২০২৬ ২৪ আষাঢ়, ১৪৩৩

টিকটকে মদের বোতল হাতে ভিডিও: ধোবাউড়ায় তরুণী গ্রেপ্তার

মিজান, ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ১৭:৪১

শেয়ার

টিকটকে মদের বোতল হাতে ভিডিও: ধোবাউড়ায় তরুণী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মদের বোতল হাতে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রচারের অভিযোগে নার্গিস আক্তার (২৫) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার নার্গিস আক্তার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের উত্তর চন্দ্রঘোনা গ্রামের মো. শাহজাহানের মেয়ে।পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে মদের বোতল হাতে ভিডিও প্রচারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নার্গিস আক্তারকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৭ জুলাই) তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আইনবিরোধী কর্মকাণ্ড বা এ ধরনের বিতর্কিত কনটেন্ট প্রচারের অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।



banner close
banner close