বুধবার

৮ জুলাই, ২০২৬ ২৪ আষাঢ়, ১৪৩৩

চট্টগ্রামে পাহাড়ধসে কিশোরীর প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ১৫:৫৭

শেয়ার

চট্টগ্রামে পাহাড়ধসে কিশোরীর প্রাণহানি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার চশমা পাহাড় এলাকায় পাহাড়ধসে মাটিচাপা পড়ে সুমাইয়া নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন। নিহত সুমাইয়া ওই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন-৪-এর উপসহকারী পরিচালক শাহ ইমরান জানান, দুপুর ১২টা ৪৮ মিনিটে পাহাড়ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

তিনি জানান, দুর্ঘটনার সময় ঘরের ভেতরে থাকা সুমাইয়ার মা-বাবা দ্রুত বাইরে বের হতে পারলেও পাশের কক্ষে থাকা সুমাইয়া বের হতে পারেনি। পরে পাহাড়ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টানা ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার জন্য বারবার সতর্ক করা হলেও অনেকেই এখনো সেখানে অবস্থান করছেন। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ এলাকায় না থাকার জন্য আবারও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।



banner close
banner close