বুধবার

৮ জুলাই, ২০২৬ ২৪ আষাঢ়, ১৪৩৩

জীবননগর সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

মোঃ জাহিদুল ইসলাম কাজল, খুলনা বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ১২:১৬

আপডেট: ৮ জুলাই, ২০২৬ ১২:১৬

শেয়ার

জীবননগর সীমান্ত  থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে অভিযান চালিয়ে ২২ বোতল এসকাফ সিরাপ, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ৫৮ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, মাধবখালী বিওপির হাবিলদার মো. সাইফুর রহমানের নেতৃত্বে একটি টহল দল জীবননগর উপজেলার সীমান্ত পিলার ৭০/৬-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের বাঁশবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় এক অজ্ঞাত চোরাকারবারীকে ধাওয়া করলে তিনি একটি প্লাস্টিকের নেটের বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে ২২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি পাওয়া যায়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন, গুলি ও এসকাফ সিরাপ জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, তিনি এখন পর্যন্ত এ বিষয়ে অবগত নয়।



banner close
banner close