বুধবার

৮ জুলাই, ২০২৬ ২৪ আষাঢ়, ১৪৩৩

কুয়াকাটা সৈকতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোঃ ইমরান হোসাইন, পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ০৯:২৮

শেয়ার

কুয়াকাটা সৈকতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় কুয়াকাটার গঙ্গামতি এলাকার বন বিভাগের রিজার্ভ ফরেস্ট সংলগ্ন সৈকত থেকে মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মরদেহটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। মরদেহটির পরনে ছিল কালো প্যান্ট ও সাদা গেঞ্জি। গেঞ্জিতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা এবং সংগঠনের লোগো রয়েছে।

স্থানীয় বাসিন্দা সিরাজুল ও মনির জানান, মঙ্গলবার বিকালে কয়েকজন স্থানীয় ব্যক্তি গঙ্গামতি সৈকতে গোসল করতে গিয়ে পানিতে মরদেহটি ভাসতে দেখেন। পরে তারা কুয়াকাটা নৌ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সমুদ্রে নিখোঁজ কোনো ব্যক্তি বা ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলের মরদেহ হতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ‘গঙ্গামতি সমুদ্র সৈকত থেকে ৩৫ থেকে ৩৮ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’



banner close
banner close