মঙ্গলবার

৭ জুলাই, ২০২৬ ২৩ আষাঢ়, ১৪৩৩

পটুয়াখালীতে পিকআপ থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬ ১৮:১২

শেয়ার

পটুয়াখালীতে পিকআপ থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে একটি পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৮। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের সময় চালকসহ তিন ব্যক্তি পিকআপটি ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার রাতে দুমকি থানার লেবুখালী পাগলার মোড় ও আঙ্গারিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৮ পটুয়াখালী ক‌্যা‌ম্পের সদস‌্যরাম অভিযান চা‌লিয়ে এ গাঁজা উদ্ধার করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ঢাকা থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রির উদ্দেশে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে।

তারা আরও জানায়, তথ্যের ভিত্তিতে লেবুখালী পাগলার মোড়ে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্ট দেখে পিকআপটির চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করেন। একপর্যায়ে দুমকিগামী সড়কের আঙ্গারিয়া বাজার এলাকার আঙ্গারিয়া ব্রিজে চালকবিহীন অবস্থায় পিকআপটি পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, চালকসহ তিন ব্যক্তি গাড়িটি রেখে পালিয়ে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে পিকআপটি তল্লাশি করে গাড়ির বডির নিচে চেসিসের ফাঁকা স্থানে টেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা গাঁজা জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ক‌রে আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান জানান, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে র‌্যাবের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



banner close
banner close