মঙ্গলবার

৭ জুলাই, ২০২৬ ২৩ আষাঢ়, ১৪৩৩

ছয় বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬ ১৬:১০

শেয়ার

ছয় বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা
ছবি: সংগৃহীত

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের ৬ বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ মঙ্গলবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর ৩ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া, ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



banner close
banner close